ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

আপডেট : ১১ জুলাই ২০১৯, ০০:১৭

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। দিল্লিতে তার কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠককালে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী তাকে সফরের আমন্ত্রণ জানান। গতকাল বুধবার ভারতের বাংলাদেশ হাইকমিশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পক্ষ থেকে সৈয়দ মোয়াজ্জেম আলী বাংলাদেশে আসার জন্য এস জয়শঙ্করকে আমন্ত্রণ জানান। জয়শঙ্কর উভয়পক্ষের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসার আশ্বাস দেন।