দক্ষ সাইবার নিরাপত্তা কর্মী খুঁজে বের করতে অ্যাডভান্স টেকনোলজি বিডি’র আয়োজনে দেশে প্রথমবারের মতো শুরু হলো ‘সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ ২০১৮’ শীর্ষক প্রতিযোগিতা। গতকাল (২ ডিসেম্বর) রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ ক্যাম্পাসে এই প্রতিযোগিতার উদ্বোধন হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেসিস-এর প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবীর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অতিরিক্ত সচিব ও এলআইসিটি প্রকল্প পরিচালক রেজাউল করিম, বিডিওএসএন এর সাধারণ সম্পাদক মুনির হাসান, আইএসপিএবি এর যুগ্ম-সম্পাদক মইন উদ্দিন আহমেদ, পাঠাওয়ের লিড মার্কেটিং ম্যানেজার সৈয়দা নাবিলা মাহবুব, আইপে সিস্টেমস লিমিটেড-এর হেড অব মার্কেটিং মো. মুনতাসির, রিভ এন্টিভাইরাসের সিনিয়র মার্কেটিং ম্যানেজার ইবনুল করিম রূপেন এবং সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ ২০১৮ এর আহবায়ক আব্দুর রহমান শাওন প্রমুখ।
