চেন্নাই টেস্টের প্রথম দিনে ঝলক দেখান বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। ভারতের চার ব্যাটারকে সাজঘরে ফেরান এই টাইগার পেসার। তবে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে ভর করে শক্ত অবস্থানে থেকে প্রথম দিন শেষ করে ভারত। দ্বিতীয় দিনে হাসানের ফাইফারে ৩৭৬ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা।
অশ্বিন ১১২ বলে ১০২ ও জাদেজা ১১৭ বলে ৮৬ রান নিয়ে দ্বিতীয় দিনে খেলতে নামে। দিনের শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ। দ্বিতীয় দিনে কোনো রান যোগ করতে পারেনি জাদেজা। দলীয় ৩৪৩ রানে ১২৪ বলে ৮৬ রান করে ফিরে যান তিনি।
এরপর ভারত শিবিরে জোড়া আঘাত হানেন তাসকিন দলীয় ৩০ বলে ১৭ রান করা আকাশ দ্বীপ ও ১৩৩ বলে ১১৩ রান করা অশ্বিনকে সাজঘরে ফেরান তিনি।
আর ভারতের শেষ ব্যাটার হিসেবে জসপ্রীত বুমরাহকে আউট করে নিজের ৫ উইকেট পূর্ণ করেন হাসান। শেষ পর্যন্ত ৯১ ওভার ২ বলে ৩৭৬ রানে অলআউট হয় ভারত।
