তিন উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ 

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১

চেন্নাই টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয়েছে ভারত। জবাবে ব্যাট করতে নেমে বিপদে পড়েছে বাংলাদেশ। ভারতীয় পেসারদের তোপের মুখে ৩ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ।

৩৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার সাদমান ইসলামের উইকেট হারায় বাংলাদেশ। ৬ বলে ২ রান করে জসপ্রীত বুমরাহর বলে বোল্ড হন তিনি। 

এরপর জাকির হাসানকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর টাইগার শিবিরে জোড়া আঘাত হানেন আকাশ দ্বীপ। 

জাকির ২২ বলে ৩ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান মুমিনুল হক। ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৬ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। শান্ত ২২ বলে ১৫ ও মুশফিক ৪ বলে ৪ রানে অপরাজিত আছেন।   

ইত্তেফাক/জেডএইচ