বোস’র পণ্য মিলবে রবিশপে

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২০:২২

বিশ্বের খ্যাতনামা কোম্পানি বোস এর ইলেকট্রনিকস পণ্য এখন দেশের অন্যতম ই-কমার্স সাইট রবিশপ থেকে কেনার সুযোগ পাবেন গ্রাহকরা। এ উদ্দেশ্যে  সম্প্রতি বাংলাদেশে বোস কর্পোরেশন ইউএসএ’র একমাত্র পরিবেশক গ্রাফিকস ইনফরমেশন সিস্টেমস লিমিটেড এবং রবিশপ’র মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী, ২০১৯ সালের শেষ পর্যন্ত বোস’র পণ্যগুলো শুধু রবিশপে পাওয়া যাবে। রবি’র আইওটি অ্যান্ড প্রোডাক্ট ইনোভেশনের ভাইস প্রেসিডেন্ট মো. শওকত কাদের চৌধুরী ও গ্রাফিকস ইনফরমেশন সিস্টেম লিমিটেডের ডিরেক্টর সৈয়দ ফেরদৌস আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।