রাজধানীর দৃক গ্যালারিতে শিশু-কিশোরদের চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী

আপডেট : ১১ জুলাই ২০১৯, ১৮:২৬

 

জাতীয় শিশু-কিশোর পত্রিকা হাতেখড়ির আয়োজনে রাজধানীর দৃক গ্যালারিতে গত ৮ জুলাই সোমবার শিশু-কিশোর চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। হাতেখড়ি আর্ট অ্যান্ড ফটো চ্যালেঞ্জে অংশগ্রহণকারীদের বাছাইকৃত ছবি নিয়ে প্রদর্শনী চলে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

প্রথমবারের মতো হাতেখড়ির এ আয়োজনে তিনটি বিভাগে মোট ৪০ জন শিশু-কিশোর ও তরুণের ৫১টি ছবি প্রদর্শিত হয়। প্রদর্শিত ছবির মধ্যে বিচারকদের রায়ে ক্যামেরা ফটোগ্রাফিতে পর্যায়ক্রমে প্রথম স্থান অর্জন করে সান্যা পালিত, দ্বিতীয় সৃঞ্জয় বিশ্বাস ও তৃতীয় স্থান অর্জন করে সোহেল পাটওয়ারী। মোবাইল ফটোগ্রাফিতে প্রথম স্থান অর্জন করে নাভিদ ইসলাম সাকিফ, দ্বিতীয় আমানুর রহমান ও তৃতীয় স্থান অর্জন করে সজীব ভূইয়া। চিত্রকর্মে প্রথম স্থান অর্জন করে প্রমা বিশ্বাস, দ্বিতীয় যৌথভাবে সায়ন পাল ও তানজিন ওয়াজেদা এবং তৃতীয় স্থান অর্জন করে ইবতিদা ইদ্রীস।

দিনব্যাপী আয়োজনমালায় বিকাল ৪টায় ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। হাতেখড়ির সম্পাদক তাহাজুল ইসলাম ফয়সালের সভাপতিত্বে ও সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইলাক কমিউনিকেশনসের চেয়ারম্যান সেলিনা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইলাক কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক ডালিম কুমার বড়ুয়া, চিত্রকর্মের বিচারক চিত্রশিল্পী সোহাগ পারভেজ ও আলোকচিত্রের বিচারক এবি রাফি।

প্রদর্শনীর পাশাপাশি হাতেখড়ির মাসিক সেরা লেখক পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে। এপ্রিল ও মে ২০১৯-এর সেরা লেখক হিসেবে পুরস্কার গ্রহণ করে মো. মেহেদী হাসান, হামিদা রহমান, মোশারফ হোসেন ও ফাইজা তাবাচ্ছুম।