কানপুর টেস্টে সাবধানী শুরু করেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। তবে পেসার আকাশ দীপের জোড়া আঘাতে চাপে পড়ে বাংলাদেশ। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের ব্যাটে চাপ সামালে মধ্যাহ্ন বিরতিতে গেছে টাইগাররা।
টস হেরে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। তবে তা ধরে রাখতে পারেননি তারা। দলীয় ২৯ রানের মধ্যে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
২৪ বলে খেলেও রানের খাতা খুলতে পারেননি জাকির। তার বিদায়ের পর ৩৬ বলে ২৪ রান করে সাজঘরে ফিরে যান সাদমান। এই দুই ওপেনারকে আউট করেন পেসার আকাশ দীপ।
এরপর মুমিনুল হককে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৪ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। শান্ত ৪৮ বলে ২৮ ও মুমিনুল ৪৮ বলে ১৭ রানে অপরাজিত আছেন।
