কানপুরে ভারতীয় দর্শকদের মারধরে অভিযোগ, হাসপাতালে টাইগার রবি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৭

কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ-ভারত। টেস্টের প্রথম দিনে ঘটেছে এক অনাকাক্ষিত ঘটনা। ম্যাচ চলাকালীন ভারতীয় দর্শকদের মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশি সমর্থক টাইগার রবি।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) টেস্টের প্রথম দিনে মধ্যাহ্ন বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করলে গ্যালারির ভেতরের দিকে চলে যান টাইগার রবি। এ সময় স্থানীয় কিছু সমর্থকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বাংলাদেশের এই সমর্থক। এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। 

পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় রবিকে। আহত অবস্থায় তিনি অভিযোগ করে জানান, পাজরের নিচের অংশে আঘাত লেগেছে। হামলার কথা স্থানীয় পুলিশকে জানিয়েছেন তিনি।  

ইত্তেফাক/জেডএইচ