কানপুর টেস্টের প্রথম দিনে খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও হানা দেয় বৃষ্টি। এবার বল মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত হয়ে গেল দ্বিতীয় দিনের খেলা। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৪ মিনিট নাগাদ দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।
দ্বিতীয় দিনে সকাল থেকেই মাঠ ও পিচ কাভারে ঢেকে রাখা হয়। বৃষ্টি না কমায় গ্রিন পার্ক স্টেডিয়াম থেকে হোটেলে ফিরে যায় ভারত দল। প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা শেষ হোটেলে ফিরে যায় বাংলাদেশ দলও। তবে বৃষ্টি না কমায় বল মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত হয়ে যায় দ্বিতীয় দিনের খেলা।
প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মুমিনুল হক ৮১ বলে ৪০ ও মুশফিকুর রহিম ১৩ বলে ৬ রানে অপরাজিত আছেন। ভারতের পক্ষে আকাশ দীপ ২টি ও অশ্বিন নেন ১টি উইকেট।
