সড়ক সংস্কারের দাবিতে জয়পুরহাটে পরিবহন ধর্মঘট

আপডেট : ১১ জুলাই ২০১৯, ২১:৫১

জয়পুরহাট-মোকামতলা, জয়পুরহাট-আক্কেলপুর ও জয়পুরহাট-হিলি সড়কের বেহাল অবস্থার প্রতিবাদ এবং সড়কগুলো সংস্কারের দাবিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবহন ধর্মঘট ছিল। জেলা মটর মালিক-শ্রমিকের যৌথভাবে ডাকা ধর্মঘটের কারণে জেলার অভ্যন্তরীণ সকল রুটে বাস, ট্রাক ও দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ ছিল। এতে জেলার সাধারণ যাত্রীরা পড়েন বিপাকে। ধর্মঘট চলাকালে জেলা শহরের পাঁচুরমোড়ে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা মটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ওয়াদুদ মোল্লা, মটর শ্রমিক ইউনিয়নের বাবু, তুহিন প্রমুখ। এতেও দ্রুত সংস্কার কাজ না হলে বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে বলেও ঘোষণা দেন শ্রমিক নেতারা।