বাঁশখালীতে স মিল থেকে ৬ চোরাই গর্জন গাছ জব্দ

আপডেট : ১১ জুলাই ২০১৯, ২১:৫৩

বাঁশখালীর চাম্বল পাহাড়ি এলাকায় প্রচণ্ড বৃষ্টিতেও থেমে নেই গর্জন গাছ চুরি। চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী বলেন, সম্প্রতি গাছ চুরি বেড়ে যাওয়ায় আমি নিজস্ব লোকজন দিয়ে পাহারা বসিয়েছি। গত ৯ জুলাই রাতে প্রচণ্ড বৃষ্টির মধ্যেও স্থানীয় মঞ্জুর আলম, মোহাম্মদ দিদার, সরওয়ার ও জয়নাল ছয়টি গর্জন গাছ চুরি করে শেখেরখীলের এক স মিলে বিক্রয় করেছে বলে শুনেছি। গত ১০ জুলাই ওই নিমতলা স মিলে গিয়ে গাছগুলোর সন্ধান পেয়ে বন কর্মকর্তাকে ডেকে গাছগুলো বুঝিয়ে দিয়েছি।’

চাম্বল বনবিট কর্মকর্তা শেখ আনিছুজ্জামান বলেন, ‘চাম্বলের বনদস্যুরা সশস্ত্র হওয়ায় এদের ঠেকানো যাচ্ছে না। বনদস্যু মো. দিদারকে এক মাস আগেও গাছ চুরির মামলায় পুলিশ গ্রেফতার করেছিল। জামিনে এসে আবার একইভাবে গাছ চুরি পেশায় নেমেছে। গর্জন গাছ চুরি ঠেকাতে যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। গাছ চোরদের বিরুদ্ধে মামলা হবে।’