কানপুরে ব্যাটিং তাণ্ডবে জোড়া বিশ্ব রেকর্ড ভারতের  

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৯

কানপুর টেস্টে মুমিনুল হকের সেঞ্চুরিতে ২৩৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে আক্রমণাত্নক শুরু করেছেন দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। রোহিত আউট হলেও জয়সওয়ালের ব্যাটে জোড়া বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। 

২৩৩ রানে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের করা ইনিংসের প্রথম ওভারে ৩টি চার মারেন জয়সওয়াল। এরপর টাইগার বোলারদের ওপর চড়াও হন রোহিত।

মারমুখী ব্যাটিংয়ে মাত্র ৩ ওভারেই ৫০ পেরোয় ভারত। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দলীয় ফিফটি। চতুর্থ ওভারে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। দলীয় ৫৫ রানে ১১ বলে ২৩ রান করা রোহিতকে আউট করেন মেহেদী হাসান মিরাজ।

রোহিত আউট হলেও ক্রিজে আসা শিবমন গিলকে নিয়ে মারমুখী ব্যাটিংয়ে ৩১ বলে ফিফটি তুলে নেন জয়সওয়াল। ১০ ওভার ১ বলে ১০০ পেরোয় ভারত। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দলীয় শতক। ১১ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করেছে ভারত। ৪২ বলে ৬৯ রানে ব্যাট করছেন জয়সওয়াল। 

 

 

ইত্তেফাক/জেডএইচ