চাটমোহরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রতিরোধে সচেতনতামূলক সভা

আপডেট : ১১ জুলাই ২০১৯, ২১:৫৬

নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রতিরোধে চাটমোহরে বৃহস্পতিবার সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। ওষুধ প্রশাসন অধিদপ্তর ও চাটমোহর ওষুধ ব্যবসায়ী সমিতির আয়োজনে স্থানীয় সবুজ সংঘ মিলনায়তনে এ সভা হয়। চাটমোহর ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকতেখারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, পাবনার ড্রাগ সুপার কে এম মুহসীনীন মাহবুব ও ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স ম বায়েজিদ উল ইসলাম। সভায় ভেজাল,নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রতিরোধে ওষুধ ব্যবসায়ীদের সতর্ক থাকার আহবান জানানো হয় এবং এ ব্যাপারে প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।