হাটে প্রচুর কাঁঠাল, দামেও সস্তা

আপডেট : ১১ জুলাই ২০১৯, ২১:৫৬

পশ্চিমের জেলাগুলোতে এবার মৌসুমি ফল কাঁঠালের ফলন কম হয়েছে। তবে দামেও সস্তা।  মাগুরা, ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাতে লোকে বাণিজ্যিকভাবে কাঁঠালের বাগান তৈরি করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর আঞ্চলিক অফিস সূত্রে জানা যায়, পশ্চিমের ৬ জেলায় তিন হাজার ৭৪৯ হেক্টরে কাঁঠাল বাগান গড়ে উঠেছে। নানা জাতের কাঁঠাল ধরছে। কাঁঠালের ব্যাপারি আব্দুস সালাম ও রতন জানান, বিভিন্ন হাটে প্রচুর কাঁঠাল উঠছে। বিভিন্ন স্থান থেকে আসা ব্যাপারিরা কাঁঠাল কিনে ট্রাক ও নৌকাযোগে চালান নিয়ে যাচ্ছে। কাঁঠাল বাগান মালিক আব্দুল মালেক জানান, দাম গত বছরের চেয়ে কম।  তবে দাম সস্তা হবে বলে তিনি আরো জানান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর আঞ্চলিক অফিসের অতিরিক্ত পরিচালক সমির কুমার গোস্বামী জানান, পশ্চিমের ছয় জেলায় কাঁঠালের উত্পাদন এক লাখ ৩৫ হাজার টন। তবে বাজারে কাঁঠালের দাম কম। এতে বাগান মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।