শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
শায়েস্তাগঞ্জে সুবল দেব (৩৩) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় সিলেট মহাসড়কের দেউন্দি মোড়ে বিলের মধ্যে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। নিহত সুবল দেব শায়েস্তাগঞ্জ উপজেলার বড়চর গ্রামের মৃত বজেন্দ্র দেবের পুত্র। শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিসুর রহমান জানান, লাশের মাথা ও গলায় আঘাত রয়েছে। সে শায়েস্তাগঞ্জ থানার ওলিপুর প্রাণ-আরএফএল কম্পানিতে শ্রমিকের কাজ করত।
