চট্টগ্রামে অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট : ১১ জুলাই ২০১৯, ২১:৫৮

নগরীর ডবলমুরিং পাঠানটুলীতে একজন হোমিও চিকিত্সকের গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে নজির ভাণ্ডার মাজার গলির চেম্বার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ হোমিওপ্যাথিক চেম্বার থেকে ডা. মনির  হোসেন (৫২) নামের ঐ চিকিত্সকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে চমেক মর্গে পাঠিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, বন্ধ চেম্বার থেকে পচা গন্ধ বাইরে ছড়িয়ে পড়লে তারা পুলিশকে খবর দেয়। চেম্বারটির ভেতরের খাটে ঘুমন্ত অবস্থায় কয়েকদিন আগে ঐ চিকিত্সকের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।