বিজয়নগরে বুধবার সন্ধ্যায় শিশুকে অপহরণের সময় আটক হয়েছে এক নারী অপহরণকারী। তার নাম সালমা বেগম (৩৫)।
পুলিশ জানায়, ঘটনার সময় উপজেলার চম্পকনগর ইউনিয়নের রামচান মুরার প্রবাসী আবু কালামের ছেলে আবু হানিফকে (২) বাড়ির উঠান থেকে কৌশলে কোলে তুলে নিয়ে পালাচ্ছিল সালমা বেগম। এ সময় বাড়ির লোকজন দেখে চিত্কার করে। অপহরণকারী হানিফকে রাস্তায় ফেলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধরে মারধর করে। বিজয়নগর থানার চম্পকনগর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
চম্পকনগর ফাঁড়ির ইনচার্জ নুরুল ইসলাম জানান, শিশুটিকে অপহরণের সময় জনতা তাকে আটক করেছে।
