পর্নো ভিডিও সংরক্ষণ ও মোবাইলে আপলোড করায় গ্রেফতার দুই

আপডেট : ১১ জুলাই ২০১৯, ২২:০২

নাগেশ্বরীতে পর্নো ভিডিও সংরক্ষণ ও মোবাইলে আপলোড করার অপরাধে বুধবার সন্ধ্যায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, পর্নো ভিডিও সংরক্ষণ ও মোবাইলে আপলোড করার অপরাধে ভিতরবন্দ ইউনিয়নের রসুলপুর দেবোত্তর গ্রামের আব্দুল মালেকের ছেলে ইয়াসিন আরাফাত (১৬) ও একই ইউনিয়নের দিগদারী ভবাণীপুর গ্রামের নাজিমুদ্দিনের ছেলে হেলাল খানকে (২৫) গ্রেফতার করা হয়। এ সময় জব্দ করা হয় তাদের কম্পিউটার। বৃহস্পতিবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

নাগেশ্বরী থানার ওসি রওশন কবির এর সত্যতা নিশ্চিত করেছেন।

ফুলবাড়ীতে পর্নোগ্রাফি আইনে

দুই যুবক গ্রেফতার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, ফুলবাড়ীর বালারহাট বাজারে কম্পিউটারের দোকানগুলোতে অভিযান চালিয়ে বুধবার রাতে মোবাইল ফোনে পর্ন ভিডিও আপলোডের ব্যবসা করার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহূত দুটি কম্পিউটার পিসি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নুরনবী মিয়া ও শফিকুল ইসলাম ।  ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে।