শেখ হাসিনা পাবলিক বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের চেক হস্তান্তর

আপডেট : ১১ জুলাই ২০১৯, ২২:০২

নেত্রকোনা শেখ হাসিনা পাবলিক বিশ্ব বিদ্যালয়ের জমি অধিগ্রহণের জন্য সরকার থেকে ৩০০ কোটি টাকা পাওয়া গেছে। গত বুধবার ঐ ৩০০ কোটি টাকার চেক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ড. মো. রফিক উল্লাহ খান জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন।

জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেন, জমির মালিকদের কাছ থেকে জমি অধিগ্রহণের সঙ্গে সঙ্গে টাকা দেওয়া হবে। জমি অধিগ্রহণের পরপরই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের নির্মাণ কাজ শুরু হবে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাস থেকে শেখ হাসিনা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছে। বর্তমানে শহরের রাজুর বাজার টিটিসিতে (টেকনিক্যাল ট্রেনিং সেন্টার) ক্লাস চলছে।