পিরোজপুরে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
পিরোজপুর অফিস পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার হায়াতুল আসলাম খান। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর) কাজী শাহেনওয়াজ, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু, সাধারণ সম্পাদক এস এম তানভীন আহম্মেদ, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন, গৌতম চৌধুরী, এম এ রব্বানী ফিরোজ, শফিউল হক মিঠু, রেজাউল ইসলাম শামীম, ফয়সাল প্রিন্স প্রমুখ।
আখচাষিদের মাঝে ভর্তুকির টাকা বিতরণ
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা দর্শনা কেরু চিনিকলের রোপা ও মুড়ি আখচাষিদের মাঝে বুধবার ভর্তুকির টাকা বিতরণ করা হয়েছে। শিওর ক্যাশের মাধ্যমে চাষিদের মোবাইলে এ টাকা দেওয়া হয়। কেরুজ এমডি মো. জাহেদ আলী আনসারি শিওর ক্যাশের মাধ্যমে চাষিদের টাকা প্রদান নিশ্চিত করেন। এ সময় এমডির নিজ কার্যালয়ে আখচাষী ও চাষি প্রতিনিধি এবং জিএম (কৃষি) উত্তম কুমার কুন্ডু, জিএম (অর্থ) মোশাররফ হোসেন, জিএম (প্রশাসন) দিলিপ কুমার, ডিজিএম (খামার) হুমায়ুন কবির, ডিজিএম (বীজ) আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
