উত্তরা মোটর্স লিমিটেড ও বাজাজ মোটরসাইকেলস যৌথ উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে এলো মোটরসাইকেল রিয়েলিটি শো ‘পালসার স্টান্টম্যানিয়া।’ ভারতে ২০০৯ সালে পালসার স্টান্টম্যানিয়া শুরু হয় এবং স্টান্টপ্রেমী ও মোটরসাইকেল কমিউনিটির কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এই শোটি সম্প্রতি কলম্বিয়াতেও অনুষ্ঠিত হয়। বাংলাদেশের মোটরসাইকেলপ্রেমীদের জন্য এবারের শো-টি উত্সর্গ করা হয়েছে। বাজাজ পালসার স্টান্টম্যানিয়া-তে চলছে রেজিস্ট্রেশন এবং অনলাইন থেকেই রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করতে হবে www.pulsarstuntmania.com অথবা www.facebook.com/pulsarbangladesh ওয়েবসাইটে।
