সিনেমা থেকে বিজ্ঞাপন সবখানেই চেরী

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৮:১৫

বর্তমানে বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত ঢালিউড চিত্রনায়িকা পূজা চেরী। নির্মাতা অমিতাভ রেজার নির্দেশনায় সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন তিনি। গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। অমিতাভ রোজার সঙ্গে এটাই তার প্রথম কাজ।

অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, 'তার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা দারুণ। তিনি অনেক গুণী পরিচালক। কাজের ব্যাপারে তিনি খুব সচেতন এবং কৌশলী। বিজ্ঞাপনচিত্রে মডেল হতে ভালোই লাগে। অল্প সময়ে একটি কাজ দাঁড়িয়ে যায়। যেখানে আমার অভিনয়ের ভালো জায়গা থাকে, সেখানেই আমি কাজ করতে আগ্রহী। নাটক, সিনিমা, বিজ্ঞাপন সবই আমার কাছে কাজ। কাজের ধরন ও গল্প পছন্দ হলেই আমি রাজি হয়ে যাই।'

চেরী কাজের ব্যাপারে যেমন আলোচনায় থাকেন তেমনি মাঝে মাঝে তাকে নিয়ে অনুরাগীদের গুজবেও মুখর হতে দেখা যায়। তবে সমস্ত বিষয় খুব গোছালোভাবে হ্যান্ডেলা করেন তিনি। কিছুদিন আগে প্লাস্টিক সার্জারির গুজব নিয়ে এই অভিনেত্রী বলেন, 'বিষয়টি নিয়ে আত চিন্তিত না আমি। কারণ যা করিনি তা নিয়েই আলোচনা হচ্ছে। ফেসবুকে মানুষের অজনচর্চায় অবাক হয়েছি। আমি সার্জারি করিনি, জেনেবুকে কেন আমি নিজের ক্ষতি করব। প্লাস্টিক সার্জারির ফলাফল ভালো হয় না, তা আমি জানি। এ কাজ কোনোদিনই করাতে চাই না। বয়সের পরিবর্তনে চেহারার পরিবর্তন আসবে। এটা স্বভাবিক এবং প্রাকৃতিক বিষয়। তাছাড়া মেকআপেও চেহারার কিছু পরিবর্তন হয়। ওইদিন অনুষ্ঠানে আমি কড়া মেকআপ করেছিলাম। ফলে ছবিতে হয়তো বয়সের পরিবর্তন মনে হয়েছে অনেকের। আর তাতেই শুরু এই গুজবকাও।'

সবসময় সত্যের পক্ষে থাকাটা জরুরি মনে করেন তিনি। সুবিধাবাদী চরিত্রগুলোকে পছন্দ করেন না। তিনি চান, দর্শকদেরকে ভালো কাজ উপহার দিতে, ইতিমধ্যে বেশ কিছু কাজের পরিকল্পনা চলছে। কাজ নিয়ে এগিয়ে যেতে চান তিনি। ২০১২ সালে 'ভালোবাসার রঙ' সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। ২০১৮ সালে 'নূরজাহান' চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করে আলোচনায় আসেন। তারপর একাধারে বেশ কিছু ব্যবসা সফল সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন। ডালিউড কিং শাকিব খানের সাথে জুটি বেঁধে 'গলুই' সিনেমাতে অভিনয় করে তিনি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।

পূজা চেরী শিশুশিল্পী হিসেবে শোবিজ অঙ্গনে কাজ শুরু করেন। প্রায় ডজনখানেক সিনেমা উপহার দিয়ে একটি অনুরাগী মহল তৈরি করে নিয়েছেন এবং ঢালিউড চলচ্চিত্র অঙ্গনে নিজের জায়গা করে নিয়েছেন পাকাপোক্তভাবে। তার মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে রয়েছে- 'নূরজাহান', 'দহন', 'প্রেম আমার-২', 'পোড়ামন-২', 'গলুই', 'শান' ইত্যাদি।

ইত্তেফাক/এএম