প্রথম মাসের বেতন ত্রাণ তহবিলে দিলেন আসিফ মাহমুদ

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০২:০০

প্রথম মাসের বেতনের পুরো টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছেন বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। 

রোববার (৬ অক্টোবর) রাত পৌনে ১২টায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ কথা জানান।

আসিফ মাহমুদ বলেন, আজ প্রথম মাসের বেতন পাওয়ার পর প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছি। ফেনী অঞ্চলে বন্যা মোকাবিলায় দেশের সবাই যেভাবে রেসপন্স করেছে তা অভূতপূর্ব। বর্তমানে শেরপুর, নেত্রকোণা, ময়মনসিংহের বন্যা মোকাবিলায় কাজ চলমান আছে। 

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সব দুর্যোগ মোকাবিলার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের অর্থনৈতিক এই ভঙ্গুর অবস্থায় এমন উপর্যুপরি বন্যা আমাদের জন্য একটা কঠিন পরীক্ষা। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সব দুর্যোগ-সংকট মোকাবিলায় কাজ করার আহ্বান জানাই।

ইত্তেফাক/এমএএম