শিক্ষকের গায়ে কেরোসিন দেওয়া চার শিক্ষার্থী বহিষ্কার

আপডেট : ১১ জুলাই ২০১৯, ২২:৪৩

ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির (ইউএসটিসি) ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক মাসুদ মাহমুদের গায়ে কেরোসিন দেওয়ার ঘটনায় অভিযুক্ত ছাত্র মাহমুদুল হাসানকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন ইউএসটিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দীলিপ কুমার বড়ুয়া। এ ঘটনায় তার সহযোগী শেখ রাসেল শাহেনশাহ, মো. আলী হোসেন ও মইনুল আলমকে এক বছর মেয়াদে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।