রিংকু-নীতিশের ব্যাটে বড় সংগ্রহের পথে ভারত 

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ২০:২৫

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। বুধবার (৯ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। তবে রিংকু সিং ও নীতিশ কুমারের ব্যাটে সংগ্রহের পথে আছে স্বাগতিকরা। 

টস হেরে ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজের করা প্রথম ওভারেই ১৫ রান সংগ্রহ করে ভারত। তবে দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই উইকেট তুলে নেন পেসার তাসকিন আহমেদ।

দলীয় ১৭ রানে ৭ বলে ১০ রান করে আউট হন স্যাঞ্জু স্যামসন। এরপর ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে ভারত শিবিরে আঘাত হানেন তানজিম হাসান সাকিব। ১১ বলে ১৫ রান করা অভিষেক শর্মাকে সাজঘরে ফেরান তিনি। 

এরপর নীতিশ কুমারকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে দলীয় ৪১ রানে তাকে সাজঘরে ফেরান মোস্তাফিজ। ১০ বলে ৮ রান করেন সূর্য। 

এরপর ক্রিজে আসা রিংকু সিংকে নিয়ে রানের চাকা সচল রাখেন নীতিশ। ধীরে ধীরে টাইগার বোলারদের ওপর চড়াও হন এই দুই ব্যাটার। ১১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করেছে ভারত। 

ইত্তেফাক/জেডএইচ