মুহাম্মদ জাহাঙ্গীরের কুলখানি আজ

আপডেট : ১১ জুলাই ২০১৯, ২২:৫৬

সিনিয়র সাংবাদিক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীরের কুলখানি আজ। রাজধানীর ৪০-৪১ সিদ্ধেশ্বরী সার্কুলার রোডে (শান্তিনগর) কুলসুম অ্যাপার্টমেন্ট-সংলগ্ন জাহানারা ম্যানসনে আজ শুক্রবার বাদ আসর এই কুলখানি অনুষ্ঠিত হবে। এ দোয়া অনুষ্ঠানে আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। প্রসঙ্গত, গত মঙ্গলবার মধ্যরাতে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।