সাভারে বিশ্ব জনসংখ্যা দিবস পালন

আপডেট : ১২ জুলাই ২০১৯, ০০:০৭

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে সাভারে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর প্রতিশ্রুতির  দ্রুত বাস্তবায়ন’ এই স্ল্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান।