চিকিত্সার জন্য সাহায্যের আবেদন

আপডেট : ১২ জুলাই ২০১৯, ০০:০৮

বৃদ্ধ বাবা-মায়ের অবলম্বন হাফেজ মোরশিদুল ইসলাম শান্ত ঢাকার একটি হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছেন। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। প্রতি দুই দিন পরপর ডায়ালেসিস করতে হচ্ছে। এছাড়া দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে না পারলে তাকে বাঁচানো সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিত্সক প্রফেসর ডা. এম এ সামাদ। কিন্তু এতেও প্রচুর টাকা প্রয়োজন।  বর্তমানে গণস্বাস্থ্য নগর হাসপাতালে তিনি চিকিত্সাধীন। গাজীপুরের মারীয়ালী গ্রামের হাবিবুর রহমান ও নুরজাহান বেগমের তৃতীয় সন্তান শান্তর ওপরেই ছিল পুরো পরিবারের ভার। সন্তানের চিকিত্সার খরচ জোগাতে ব্যর্থ হয়ে তার বাবা-মা সমাজের উচ্চবিত্ত মানুষের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা-মোরশিদুল ইসলাম শান্ত, হিসাব নং-২০৫০২৯০০২০০৯৭৫৯, ইসলামী ব্যাংক লিমিডেট, পান্থপথ শাখা, ঢাকা। বিকাশ-০১৬৮৪৪৫৩৩৮১ (পার্সোনাল)।