গাজীপুরে যুবলীগ নেতা লিয়াকত হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবি

আপডেট : ১২ জুলাই ২০১৯, ০০:০৯

গাজীপুরে যুবলীগ নেতা লিয়াকত হোসেন হত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন নিহতের ছোট ভাই গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদ। লিখিত বক্তব্যে মাসুদ রানা বলেন, গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রের বাইরে তার বড় ভাই কাজী আজিমউদ্দিন কলেজের সাবেক ভিপি যুবলীগ নেতা লিয়াকত হোসেনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনার পর সদর থানায় মামলা করা হয়। পুলিশ মামলার আসামিদের গ্রেফতার করছে না।