নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুড়াপাড়া সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচন আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার ও কলেজের অধ্যাপক আবু জাফর মোহাম্মদ সালেহ গতকাল বৃহস্পতিবার এ তফসিল ঘোষণা করেন। ১৩ জুলাই ভোটার তালিকা প্রকাশ। ১৬ জুলাই মনোনয়নপত্র বিতরণ। ১৭ জুলাই মনোনয়নপত্র জমাদান। ১৮ জুলাই বাছাই ও ১৯ জুলাই প্রার্থিতা প্রকাশ। ২০ জুলাই প্রত্যাহার। ২৭ জুলাই সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত একটানা নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটার সংখ্যা প্রায় ৫ হাজার।
