বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্ট সমিতি নরসিংদী জেলা শাখার উদ্যোগে বুধবার স্থানীয় রেস্টুরেন্টে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা ওষুধ তত্ত্বাবধায়ক হুমায়রা আফরোজ। সমিতির নরসিংদী জেলা শাখার সভাপতি চিন্ময় সাহা বিশুর সভাপতিত্বে সভায় নকল ও ভেজাল ওষুধ, লাইসেন্সবিহীন ওষুধের দোকান ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিষয়ে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. মুজিবুর রহমান ভুঁইয়া বাবুল, সমিতির সদস্য আলহাজ মাহবুবুর রহমান শাহীন, আলহাজ শামসুল আলম সরকার, আলহাজ আবুল মুনসুর, উত্তম কুমার রায়, নিরঞ্জন পাল, নারায়ণ চন্দ্র মোদক, মো. শাহ আলম প্রমুখ।
