সূর্য-স্যামসনের তাণ্ডবে দিশেহারা বাংলাদেশ

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ২০:৪২

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। শনিবার (১২ অক্টোবর) হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। স্যাঞ্জু স্যামসন ও সূর্যকুমারের ব্যাটিং তাণ্ডবে চাপে পড়েছে বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন দুই ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ও স্যামসন। তবে দলীয় ২৩ রানে ৪ বলে ৪ রান করে আউট হন অভিষেক।

এরপর ক্রিজে আসা সূর্যকুমারকে সঙ্গে নিয়ে টাইগার বোলারদের ওপর চড়াও হন স্যামসন। চার-ছক্কার ফুলঝুড়ি ছোটাতে থাকেন এই দুই ব্যাটার। আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ২৩ বলে ফিফটি তুলে নেন স্যামসন। ৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করেছে ভারত। 

   

ইত্তেফাক/জেডএইচ