মাত্র আট মাস দায়িত্বে থাকার পরই গতকাল সোমবার বরখাস্ত হলেন সাউদাম্পটন কোচ মার্ক হিউজ। যদিও গত শনিবারই তার অধীনে ক্লাবটি হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ২-২ গোলে ড্র করেছিল। কিন্তু এ ড্রয়ের পরও ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনমনের শঙ্কার মধ্যে থাকায় তাকে বরখাস্ত করলো সাউদাম্পটন। এ মৌসুমে ক্লাবটি ১৪ খেলায় অংশ নিয়ে কেবল একটিতে জিততে সক্ষম হয়। ২০ দলের এই লিগের পয়েন্ট টেবিলে বর্তমানে দলটি আছে ১৮ নম্বরে। এ ব্যাপারে এক বিবৃতিতে বলা হয়, ‘সাউদাম্পটন ক্লাব আজ এটা নিশ্চিত করছে যে মূল দলের কোচ মার্ক হিউজের সাথে সম্পর্ক ছিন্ন করা হয়েছে’। এর প্রেক্ষিতে দলের সহকারী কোচ কেলভিন ডেভিস আগামি বুধবার ওয়েম্বলিতে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে সাউদাম্পটনের দায়িত্বে থাকবেন।
