সরকারি চাকরির আবেদন ফি নিয়ে যে বার্তা দিলেন হাসনাত

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০৬:৪০

সরকারি চাকরিতে আবেদন ফি’র নামে বেকার যুবকদের থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ‍তুলেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘চাকরি আবেদন ফি কমানোর জন্য দ্রুত উদ্যোগ গ্রহণ করুন। সরকারি বেশিরভাগ ৯ম গ্রেডে আবেদন ফি ৬৬৯ টাকা। বিদ্যুৎ ( DPDC, DESCO, NESCO, NWPGCL, CGPGCL, Ashuganj+ যেকোনো স্বায়ত্তশাসিত বিদ্যুৎ কোম্পানিতে) আবেদন ফি ১০০০ টাকা, Assistant Manager লেভেলে ১৫০০টাকা।

তিনি বলেন, এগুলো বেকারদের সঙ্গে প্রহসন। চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা হতে পারে। এর বেশি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ইত্তেফাক/আরএস