রিলেশনশিপ অফিসার ও সিনিয়র রিলেশনশিপ অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক পিএলসি। ‘এসএমই—ক্ষুদ্র ব্যবসা’ বিভাগে এসব পদে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: রিলেশনশিপ অফিসার/সিনিয়র রিলেশনশিপ অফিসার
বিভাগ: এসএমই-ক্ষুদ্র ব্যবসা
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: প্রার্থীর বয়স কমপক্ষে ২৪ বছর হতে হবে।
কর্মস্থল: দেশের যেকোনো স্থান।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সিটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।
আবেদনের শেষ সময়: ৭ সেপ্টেম্বর ২০২৬।

