চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগ

কাস্টমস ক্লাবের জয় অব্যাহত

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২১:৩৫

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

জিপিএইচ ইস্পাত চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে কাস্টমস স্পোর্টস ক্লাবের জয় অব্যাহত রয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কাস্টমস ক্লাব ৩-১ গোলে বিসিআইসি ক্রীড়া সংসদকে পরাজিত করে। জয়ী দলের হয়ে এলিটা কিংসলে একাই ২টি এবং অপর গোলটি করেন বদলি খেলোয়াড় পাবেন। খেলার অন্তিম মুহূর্তে আরিফের দেওয়া গোলে ব্যবধান কমে বিসিআইসির।

একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের অন্য খেলায় কোয়ালিটি স্পোর্টস ক্লাব ২-১ গোলে হারায় উদয়ন সংঘকে। জয়ী দলের হয়ে বিদেশি খেলোয়াড় কশুয়া ও দেলোয়ার এবং বিজিত দলের হয়ে আরিফ গোল করেন।