ট্রাফিক আইন অমান্য করায় প্রায় ৫১ লাখ টাকা জরিমানা

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৯:১৮

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ২৬৩টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

শনিবার (১৯ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ বিভিন্ন অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির ট্রাফিক বিভাগ বিভিন্ন রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ২৬৩টি মামলা করে। এসব মামলায় ৫০ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব অভিযানে ১২৫ টি গাড়ি ডাম্পিং ও ৫৫টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপি জানায়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এনএ