বৃষ্টিতে বন্ধ খেলা, ৬৫ রানের লিড বাংলাদেশের 

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১৩:৫৭

মিরপুরে টেস্টের তৃতীয় দিনে হানা দিয়েছে বৃষ্টি। আপাতত বন্ধ রয়েছে খেলা। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে উইকেট হারিয়ে ২৬৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।  মেহেদী হাসান মিরাজ ৭৭, নাঈম হাসান ১২ রানে অপরাজিত আছেন। ৬৫ রানের লিড পেয়েছে টাইগাররা। 

তৃতীয় দিনের শুরুতেই আগের দিনে অপরাজিত থাকা মুশফিকুর রহিম এবং মাহমুদুল হাসান জয়কে সাজঘরে ফেরান কাগিসো বাবাদা। জয় ৯২ বলে ৪০ ও মুশফিক ৩৯ বলে ৩৩ রান করেন।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন লিটন দাস। দলীয় ১১২ রানে ১৫ বলে ৭ রান করে আউট হন। এরপর জাকেরকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মিরাজ। 

সাবলীল ব্যাটিংয়ে ৯৪ রানে ফিফটি তুলে নেন মিরাজ। তার পর ফিফটির দেখা পান অভিষিক্ত জাকের। তবে দলীয় ২৫০ রানে ১১১ বলে ৫৮ রান করে আউট হন তিনি।

জাকের বিদায়ের পর ক্রিজে আসেন নাইম হাসান। তাকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মিরাজ। ৮০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।  

ইত্তেফাক/জেডএইচ