জামালপুরের মাদারগঞ্জে মৌমাছির কামড়ে সিরাজুল ইসলাম নামে এক বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে উপজেলার গুনারীতলা ইউনিয়নের সিংদহ গ্রামে বাড়ির কাছে মৌমাছির আক্রমণে শিকার হন তিনি।
সিরাজুল ইসলামের আত্মীয় আ. জলিল ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, এদিন বিকাল ৪টার দিকে সিরাজুল ইসলাম বাড়ির কাছে একঝাক মৌমাছির আক্রমণে শিকার হন। এ সময় মৌমাছির অনাবরত কামড়ে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। পরে বাড়িতে নিয়ে এলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি উপজেলার বিভিন্নস্থানে বিষক্ত ভীমরুল ও মৌমাছির উপদ্রব বেড়ে গেছে। প্রায়ই বাসিন্দারা আক্রান্ত হচ্ছেন। এর আগেও উপজেলায় মৌমাছি ও ভীমরুলের কামড়ে কয়েকজনের মৃত্যু হয়েছে।
