স্পোর্টস রিপোর্টার
কমলাপুর স্টেডিয়ামে শুরু হয়েছে জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল। প্রথম দিনেই মাগুরার আনিকা তারজিল হ্যাটট্রিক করেছেন।
গতকাল বিকালে অনুষ্ঠিত ম্যাচে মাগুরা ৬-০ গোলে রাজশাহীকে হরায়। আনিকার ৪ গোল। রিপা ও বৃষ্টি ১টি করে গোল করেন। দিনের অন্য ম্যাচে টাঙ্গাইল ও ঠাকুরগাঁও ১-১ গোলে ড্র করেছে। টাঙ্গাইলের শিরিন আক্তার এবং ঠাকুরগাঁওয়ের শিরানীর গোলে সমতা আসে। টুর্নামেন্টের উদ্বোধন করেন বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, এসময় বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, জেএফএ কাপের চূড়ান্ত পর্বের স্থানীয় স্পন্সর ওয়ালটনের অন্যতম পরিচালক ইকবাল বিন আনোয়ার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চূড়ান্ত পর্বের আগে বাছাইয়ে খেলেছিল ৩৯ জেলা। ৬ জেলায় খেলা হয়েছিল। ৬ জেলা হতে ৬ চ্যাম্পিয়ন দল চূড়ান্ত পর্বে উঠে আসে। সেই সঙ্গে সেরা রানার্সআপ দুই দল নিয়ে চূড়ান্ত পর্ব ঢাকায় শুরু হলো। ঠাকুরগাঁও এবং ময়মনসিংহ সেরা রানার্সআপ দল।
