ভারতে পালানোর সময় এস আলম গ্রুপের কর্মকর্তা আটক

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১৯:১৯

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে সুজন কান্তি দে (৪৪) নামে এস আলম গ্রুপের এক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ তাকে আটক করে। সুজন এস আলম গ্রুপের সিনিয়র ডেলিভারি অফিসার।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ওসি মো. খাইরুল আলম জানান, বিকেলে সুজন কান্তি দে ভারত গমনের জন্য আখাউড়া স্থলবন্দরে আসেন। তার বিরুদ্ধে এস আলম গ্রুপের কর্ণধারকে বিদেশে অর্থপাচারের কাজে সহযোগিতা করার অভিযোগসহ আনোয়ারা থানায় মামলা রয়েছে। 

আনোয়ারা থানা পুলিশের রিকুইজিশনের প্রেক্ষিতে সুজনের বহির্গমন রোধ করে তাকে আটক করা হয় বলে জানান ওসি।

ইত্তেফাক/জেডএইচডি