ঈশ্বরগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১২ জুলাই ২০১৯, ২১:৪৮

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

ঈশ্বরগঞ্জে বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মগটুলা ইউপির শাখরাইল বিল থেকে কাজল (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে মৃত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কাজল বাড়ির পাশে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যায়। কাজল মগটুলা ইউপির নারায়ণপুর গ্রামের আইনউদ্দিনের পুত্র। সে শ্রীনগর মাদ্রাসার ছাত্র।