মাগুরা প্রতিনিধি : মাগুরায় শুক্রবার উত্সবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের উলটো রথযাত্রা উত্সব অনুষ্ঠিত হয়। বসেছে গ্রামীণ মেলা।
মাগুরা শহরের সাতদোহা লেংটা বাবাজীর আশ্রমে এ উলটো রথযাত্রা উত্সব হয়। এখানে প্রায় একশত বছর ধরে রথযাত্রা হয়ে আসছে। এ উপলক্ষ্যে বিশেষ পূজা হয় এবং ভক্তরা রথের দড়ি টানের। গ্রামীণ মেলায় নানা ধরনের মিষ্টি, মাটির সামগ্রী, বাঁশ ও বেতের সামগ্রী, কসমেটিক, গৃহ সামগ্রীসহ নানা ধরনের পণ্য উঠে বিক্রির জন্য। এছাড়া নতুন বাজার বটতলায় রথের মেলা বসেছে। ইসকন এর আয়োজনে রথযাত্রা উত্সব হয়।
ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা জানান : ফুলবাড়ীতে শুক্রবার বিকাল ৩টায় হিন্দু সমপ্রদায়ের অন্যতম ধর্মীয় উত্সব শ্রীশ্রী জগন্নাথ দেবের উলটো রথযাত্রা অনুষ্ঠিত হয়। ফুলবাড়ীর ঐতিহ্যবাহী শ্রীশ্রী শ্যামা কালী মন্দির চত্বর থেকে পাটের রশি ধরে টেনে উত্সবমুখর পরিবেশে পরলৌকিক মুক্তি কামনায় হিন্দু সমপ্রদায়ের দুই সহস ন্দর চত্বরে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলি কীর্তন, আরতী কীর্তন, ভাগবত কথা, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করা হয়।
