আগৈলঝাড়ায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার তিন

আপডেট : ১২ জুলাই ২০১৯, ২১:৪৮

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় দণ্ডপ্রাপ্ত আসামিসহ তিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, উপজেলার মোল্লাপাড়া গ্রামের জীবন রায়ের ছেলে জয়ন্ত রায়কে বরিশালের একটি আদালত চেক প্রতারণা মামলায় ছয় মাসের কারাদণ্ডাদেশ প্রদান করে। রায় ঘোষণার দিন থেকেই জয়ন্ত পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এএসআই জাহিদুল ইসলাম বৃহস্পতিবার রাতে জয়ন্তকে গ্রেফতার করেন।

অন্যদিকে একই রাতে মোল্লাপাড়া গ্রাম থেকে মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ঐ গ্রামের ক্ষিরোদ সমদ্দারের ছেলে প্রদীপ সমদ্দার ও তার ছোটো ভাই প্রকাশ সমদ্দারকে এএসআই নেছারউদ্দিন ও এএসআই মাকসুদুর রহমান গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।