মিন্টু সভাপতি, মারুফ সাধারণ সম্পাদক
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
গফরগাঁও প্রেসক্লাবের আগামী একবছরের জন্য ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে দৈনিক ইত্তেফাকের আতাউর রহমান মিন্টু সভাপতি এবং দৈনিক মানবজমিনের শফিউল আলম মারুফ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গফরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। নির্বাচন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উপাধ্যক্ষ শফিকুল কাদির, নির্বাচন কমিটির সদস্য ছিলেন এইচ কবীর টিটো ও আফাজউদ্দিন। এছাড়া সহ-সভাপতি পদে মানছুর আহম্মেদ (দৈনিক স্বদেশ সংবাদ), যুগ্ম সম্পাদক পদে রোকনউদ্দিন সবুর (সময়ের আলো), কোষাধ্যক্ষ পদে মোফাজ্জল আনসারী (সংগ্রাম) এবং নির্বাহী সদস্য পদে আব্দুল্লাহ আল আমিন বিপ্লব (সমকাল), শেখ আব্দুল আওয়াল (জনকণ্ঠ), আব্দুছ ছালাম সবুজ (দৈনিক করতোয়া), ফকির এ মতিন (ভোরের কাগজ) নির্বাচিত হয়েছেন।
