উল্লাপাড়ায় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

আপডেট : ১২ জুলাই ২০১৯, ২১:৫০

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের সলঙ্গায় ডিবি পুলিশ অস্ত্র ও গুলিসহ সবুজ নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে। সবুজ উল্লাপাড়া উপজেলার দক্ষিণ গাইলজানি গ্রামের শুকুর আলীর ছেলে।

ডিবি পুলিশের উপপরিদর্শক নাজমুল হক জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার দবিরগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় সলঙ্গা থানায় আরো একটি মামলা হয়েছে।