রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
রায়পুরে শুক্রবার সকালে সড়কে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের নাম কাজল হোসেন (১২)। সে উপজেলার চরমোহনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রৌশন আলী ব্যাপারীবাড়ির দুলাল মিয়ার ছেলে।
স্থানীয় ব্যক্তিরা জানান, ঘটনার দিন তার ছিঁড়ে এলাকার বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওই তারে জড়িয়ে প্রতিবন্ধী কাজলের মৃত্যু হয়। চরমোহনা ইউপি চেয়ারম্যান সফিক পাঠান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রায়পুর পল্লী বিদ্যুত্ সমিতির (ডিজিএম) শেখ মোনোয়ার মোর্শেদ বলেন, ‘সকালে প্রচণ্ড বাতাসের কারণে সড়কে বিদ্যুতের খুঁটির সঙ্গে থাকা তার ছিঁড়ে যায়। ওই তারে জড়িয়ে এক কিশোরের মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে ছেঁড়া তারের বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।’
