বিদ্যুত্স্পৃষ্টে আহত এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১২ জুলাই ২০১৯, ২১:৫১

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

গৌরনদী পৌরসভার চরগাধাতলী মহল্লায় বিদ্যুত্স্পৃষ্টে আহত এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের নাম সুরাইয়া জান্নাত খাদিজা (১৮)। ১৬ দিন চিকিত্সাধীন থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে তার মৃত্যু হয়। সে গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী এবং একই শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিনের মেয়ে।

পুলিশ জানায়, গত ২৬ জুন সকালে নিজ বাসার ছাদে কাপড় শুকানোর সময় অসাবধানতাবসত বিল্ডিংয়ের পাশে বিদ্যুতের তারের ওপর পরে। ঐ কাপড় লোহার রড দিয়ে আনার সময় বিদ্যুত্স্পৃষ্টে গুরুতর আহত হয়। প্রথমে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়া হয়।