সাতকানিয়ায় বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ১২ জুলাই ২০১৯, ২১:৫৪

 সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুত্স্পৃষ্টে এক যুবক মারা গেছেন। নিহত যুবকের নাম জাহাঙ্গীর আলম (২৫)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নুরুল ইসলামের ছেলে। গত বৃহস্পতিবার রাত ৯টায় ঘটনাটি ঘটে উপজেলার কালিয়াইশ  ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শীলপাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে তিনি বিদ্যুত্স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কেরানীহাটের একটি হাসপাতালে নিয়ে গেলে তিনি সেখানে মারা যান। বিদ্যুত্স্পৃষ্ট হয়ে জাহাঙ্গীরের মৃত্যুর বিষয়টি কালিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ আহমদ নিশ্চিত করেছেন।