বোমাতঙ্কের কারণে জার্মানির কমপক্ষে তিনটি মসজিদ খালি করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ই-মেইলের মাধ্যমে জার্মানির বেশ কিছু মসজিদে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এরপরেই বিভিন্ন মসজিদে নিরাপত্তার জন্য তল্লাশি চালায় পুলিশ।
সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ জার্মানির বেভারিয়াতে দু’টি মসজিদ খালি করে দেওয়া হয়েছে। ওই মসজিদের লোকজনের কাছে হুমকি দিয়ে মেইল পাঠানো হয়েছিল। একটি ডানপন্থি সংগঠন নামাজরত মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকি দেয়। তারা তাদের সদস্যদের জেল থেকে ছেড়ে দেওয়ারও দাবি জানায়।
